স্যান্ডপেপার-কেলেঙ্কারির নতুন অভিযোগে চাপ বাড়লেও অনড় কামিন্স
প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ২:১০ এএম
তাঁর অধিনায়কত্ব পুনর্বিবেচনার দাবি ক্রমেই জোরালো হচ্ছে।
দ্য অস্ট্রেলিয়ান পত্রিকার এক মতামতধর্মী নিবন্ধে বলা হয়েছে, ‘ক্যামেরন ব্যানক্রফটের বিস্ময়কর অভিযোগ- অধিনায়ক আমাদের সত্য বলেননি, এরপর প্যাট কামিন্সের টেস্ট অধিনায়কত্বের ভবিষ্যৎ অবিলম্বে পর্যালোচনা করা উচিত।’
জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসিও একই মত প্রকাশ করে জানিয়েছে, ‘অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক হিসেবে তাঁর অবস্থান এখন প্রশ্নবিদ্ধ।’ আরেক দিকে সিডনি মর্নিং হেরাল্ডের শিরোনাম ছিল, ‘বিপদের মুখে কামিন্সের অধিনায়কত্ব’।
ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজের জন্য অস্ট্রেলিয়ার দল এ সপ্তাহেই ঘোষণার কথা ছিল। তবে তা পিছিয়ে দেওয়া হয়েছে।
ব্যানক্রফটের অভিযোগ প্রকাশের কয়েক ঘণ্টা আগে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছিল, তারা ২০১৮ সালের ঘটনা নিয়ে তদন্ত নতুন করে শুরু করবে না। তবে ওই সময়ের অভিজ্ঞতা ভাগাভাগি করতে খেলোয়াড়দের জন্য একটি ফোরাম গঠন করবে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গও জানিয়েছেন, ঘটনার বিষয়ে কামিন্সের বক্তব্য নিয়ে কোনো তদন্তের প্রয়োজন নেই।
গ্রিনবার্গ জানান, ‘না, অধিনায়ককে দায়মুক্ত করার প্রয়োজন নেই। কাউকেই দায়মুক্ত করার চেষ্টা চলছে না।’
২০২১ সালে এক সাক্ষাৎকারে ব্যানক্রফট ইঙ্গিত দিয়েছিলেন, কামিন্সসহ দলের বোলিং বিভাগ এই পরিকল্পনার কথা জানত।
এর জবাবে কামিন্স, হ্যাজেলউড, মিচেল স্টার্ক ও নাথান লায়ন প্রকাশ্যে জানিয়েছিলেন, তাঁরা এ পরিকল্পনা সম্পর্কে কিছুই জানতেন না।
গত সপ্তাহে স্টার্ক ফের নিজের আগের অবস্থান পুনর্ব্যক্ত করেন। হ্যাজেলউড ও লায়ন এখনো এ বিষয়ে মন্তব্য করেননি। স্মিথও কোনো বক্তব্য দেননি।
কামিন্সের অস্বীকারের ঘটনায় নিজেকে ‘ক্ষুব্ধ ও প্রতারিত’ মনে হয়েছে বলে জানিয়েছেন ব্যানক্রফট।
ঢাকা, ১৯ নভেম্বর ২০২৬ : ‘স্যান্ডপেপার-কেলেঙ্কারি’ নিয়ে ক্যামেরন ব্যানক্রফটের বিস্ফোরক মন্তব্যের পর নতুন করে চাপে পড়লেও বৃহস্পতিবার নিজের অবস্থানে অনড় রয়েছেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক হিসেবে তাঁর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠতে আরম্ভ করেছে।
তিনি লিখেছেন, ‘দক্ষিণ আফ্রিকায় বলের ওপর স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি শুধু আমরা তিনজন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও আমি জানতাম, তা নয়। পুরো দলই বিষয়টি জানত।
‘এই ঘটনা নিয়ে নিজের বক্তব্য প্রকাশের ক্ষেত্রে শেষ পর্যন্ত আমাকে বাধ্য করেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট অধিনায়ক প্যাট কামিন্সের সংবাদ সম্মেলন।’
বৃহস্পতিবার সম্প্রচারমাধ্যম চ্যানেল নাইনের সঙ্গে সংক্ষিপ্ত এক সাক্ষাৎকারে ব্যানক্রফট জানান, সবকিছু প্রকাশ করার পর নিজেকে ‘ভারমুক্ত’ মনে হচ্ছে।
তিনি জানান, ‘অবশ্যই গতকাল আমার জন্য খুব বড় একটি দিন ছিল। দিনটি ছিল আবেগপূর্ণ। দীর্ঘদিন ধরে এসব বিষয় নিজের মধ্যে বয়ে বেড়াচ্ছিলাম।
‘এখন সবকিছু প্রকাশ করতে পেরে নিজেকে সত্যিই ভারমুক্ত ও আনন্দিত মনে হচ্ছে।’
কামিন্সের অধিনায়কত্ব ছেড়ে দেওয়া উচিত কি না, এমন প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানান তিনি।
আরও কিছু তথ্য প্রকাশ করে ব্যানক্রফট দাবি করেন, পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্ট চলাকালে ওয়ার্নারই প্রথম স্যান্ডপেপার ব্যবহারের প্রস্তাব দেন। এ বিষয়ে আলোচনার সময় কোচ ড্যারেন লেহম্যান ও ডেভিড সাকারও ‘নিশ্চিতভাবেই উপস্থিত’ ছিলেন।
কেপটাউন টেস্টের কয়েক দিন পর পদত্যাগ করা লেহম্যান অবশ্য এ বিষয়ে কিছু জানতেন না বলে অস্বীকার করেছেন।
বুধবার হোবার্টে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় ওয়ানডে চলাকালে এবিসি রেডিওকে লেহম্যান জানান, ব্যানক্রফটের অভিযোগগুলো তিনি খতিয়ে দেখবেন।
তিনি জানান, ‘বিষয়টি মাত্রই সামনে এসেছে। সব অভিযোগ নিয়ে ভাবার এবং প্রতিটি অভিযোগ খতিয়ে দেখার জন্য আমাকে কিছুটা সময় নিতে হবে।’
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকায় বল টেম্পারিংয়ের ঘটনায় বিশ্ব ক্রিকেটে তোলপাড় সৃষ্টি হয়েছিল। সেই ঘটনার অন্যতম কেন্দ্রীয় চরিত্র ব্যানক্রফট বুধবার গভীর রাতে একটি দীর্ঘ সংবাদপত্রের কলামে দাবি করেন, বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে পুরো দলই জানত।
এর মাত্র কয়েক দিন আগে কামিন্স ৭০ মিনিটের সংবাদ সম্মেলনে নিজের আত্মজীবনীতে উসমান খাজার করা একই ধরনের অভিযোগের জবাব দেন। অভিযোগগুলোকে তিনি ‘১০০ শতাংশ ভুল’ বলে অভিহিত করেছিলেন।
কেপটাউনে একটি টেস্ট ম্যাচে বলের সুইং বাড়াতে স্যান্ডপেপার ব্যবহার করেছিলেন ব্যানক্রফট। ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে বলা হয়েছিল, এ ঘটনায় কেবল ব্যানক্রফট, তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ এবং সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার দায়ী।
তিনজনকেই অপমানজনকভাবে দেশে ফিরিয়ে আনা হয় এবং নিষিদ্ধ করা হয়।
অস্ট্রেলিয়ার কয়েকটি সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে কামিন্সের ম্যানেজার নিল ম্যাক্সওয়েল জানান, ‘আট বছর ধরে প্যাটের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। প্রথম দিন থেকেই তিনি একই কথা বলে আসছেন এবং নিজের অবস্থানে অটল রয়েছেন।
‘অবশ্যই ক্যামেরনের জন্য প্যাটের খারাপ লাগছে। তাকে অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। সবাইকে ফের প্যাটের সাক্ষাৎকারের পূর্ণ বিবরণ পড়ার অনুরোধ জানাব।
‘ক্যামেরন এখন যা বলেছেন, তার জবাবসহ এমন কিছু নেই, যার উত্তর প্যাট দেননি’। ‘প্যাট অস্ট্রেলিয়ার ক্রিকেট দলকে নতুন করে গড়ে তুলেছেন। কেপটাউনে ২৪ বছর বয়সী সেই তরুণ দলটিকে ঠিক করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং পরবর্তী আট বছর ধরে সেই কাজই করেছেন।’
বৃহস্পতিবার জশ হ্যাজেলউডের সঙ্গে শেফিল্ড শিল্ডের একটি ম্যাচ সামনে রেখে অনুশীলনে ফেরেন কামিন্স। তবে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

.gif)









