জাতীয় ব্যাডমিন্টনে শিরোপাজয়ী রাজিনের স্বপ্ন এশিয়াডে স্বর্ণ জয়

নতুন দিন
নতুন দিন ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ২:৪৪ এএম
০Shares
অ+ অ-
জাতীয় ব্যাডমিন্টনে শিরোপাজয়ী রাজিনের স্বপ্ন এশিয়াডে স্বর্ণ জয়

জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার পথে নানা বাধা অতিক্রম করতে তাদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করেন তিনি।

আর্থিক সংকট ও সুযোগ-সুবিধার অভাব বড় বাধা

জাতীয় পর্যায়ে সাফল্য পেলেও বাংলাদেশের ব্যাডমিন্টনের আন্তর্জাতিক অগ্রগতির পথে বেশ কিছু কাঠামোগত সমস্যা রয়েছে বলে মনে করেন রাজিন।

অপর্যাপ্ত অনুশীলন সুবিধা, আধুনিক কোচিংয়ের অভাব, আন্তর্জাতিক পর্যায়ে খেলার সীমিত সুযোগ এবং পর্যাপ্ত পৃষ্ঠপোষকতার অভাবকে এ খেলার উন্নয়নের বড় বাধা হিসেবে চিহ্নিত করেছেন তিনি।

শাটল, কোর্ট ভাড়া ও অন্যান্য অনুশীলন সরঞ্জামের জন্য খেলোয়াড়দের প্রায়ই উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। ফেডারেশন বা অন্য কোনো প্রতিষ্ঠানের নিয়মিত আর্থিক সহায়তা না থাকায় অনেক প্রতিভাবান শাটলারের পক্ষে ক্যারিয়ার ধরে রাখা কঠিন হয়ে পড়ে বলে জানান তিনি।

রাজিনের বিশ্বাস, জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের নিয়মিত আর্থিক সহায়তা, উন্নত অনুশীলন সুবিধা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার বেশি সুযোগ তৈরি করা গেলে ব্যাডমিন্টনে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারবে।

পাঁচ বছরের মধ্যে এশিয়ান সোনা জয়ের স্বপ্ন

এখন উচ্চমাধ্যমিকের প্রথম বর্ষে পড়াশোনা করছেন রাজিন। খেলোয়াড়ি ক্যারিয়ারের পাশাপাশি পড়াশোনার দায়িত্বও সমানভাবে সামলে নিতে চান তিনি।

তবে তার স্বপ্ন শুধু দেশের গন্ডিতে সীমাবদ্ধ নয়। আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের জন্য এশিয়ান পর্যায়ে স্বর্ণপদক জয়ের লক্ষ্য নির্ধারণ করেছেন এই তরুণ শাটলার।

ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : জাতীয় ব্যাডমিন্টনে প্রথমবারের মত পুরুষ এককের শিরোপা জয় করেছে রাজিন আহমেদ। ১২ বছর বয়সে ব্যাডমিন্টনের র‌্যাকেট হাতে তুলে নেওয়া থেকে জাতীয় চ্যাম্পিয়ন- রাজিনের এই পথচলা গড়ে উঠেছে অধ্যবসায়, ত্যাগ ও স্বপ্ন পূরণের অদম্য বিশ্বাসে।

রাজিনের কাছে জাতীয় শিরোপা জয় পথচলার শেষ নয়, বরং আরও বড় অভিযাত্রার সূচনা। বাংলাদেশের জন্য আন্তর্জাতিক গৌরব বয়ে আনার স্বপ্নই তাকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাচ্ছে।

সিলেটের গোলাপগঞ্জের সাধারণ পরিবারের সন্তান এই তরুণ শাটলার ধীরে ধীরে বাংলাদেশের ব্যাডমিন্টনের সম্ভাবনাময় খেলোয়াড়দের একজন হয়ে উঠেছেন। জাতীয় এককে প্রথম শিরোপা জয় তার ক্যারিয়ারে বড় এক মাইলফলক।

অল্প কিছুদিন আগে শেষ হওয়া ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষ এককের শিরোপা জেতেন রাজিন। ফাইনালে তার প্রতিপক্ষ বাংলাদেশ আনসারের এসএসএম সিবাগাত উল্লাহ ওয়াকওভার দেওয়ায় শিরোপা পান তিনি।

তবে রাজিনের কাছে এই শিরোপা কেবল ব্যক্তিগত অর্জন নয়। এটি দীর্ঘদিনের সংগ্রাম এবং আর্থিক সংকটের কারণে স্বপ্ন ভেঙে যাওয়ার আশঙ্কার মধ্যেও পাশে থাকা মানুষগুলোর সহযোগিতার প্রতিফলন।

বাসসের সঙ্গে আলাপকালে নিজের পথচলা, বাংলাদেশের ব্যাডমিন্টনের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে কথা জানিয়েছেন এই তরুণ চ্যাম্পিয়ন।

সাফল্যের পেছনে সহযোগিতার হাত

জাতীয় পর্যায়ে সাফল্যের পথে রাজিনের যাত্রা মোটেও সহজ ছিল না। স্থানীয় শুভাকাঙ্খী, পরামর্শদাতা ও বড় ভাইদের সহযোগিতা তার ব্যাডমিন্টনের স্বপ্ন বাঁচিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

গ্রামের প্রবীণ ব্যক্তি ও সুহৃদদের মধ্যে শাকিল, কাসেম, সন্তোষ, এনাম ও মিঠু ভাইয়ের পাশাপাশি তার কোচ সব সময় পাশে ছিলেন।

আর্থিক সংকট কিংবা মানসিক চাপের মুখে পড়লেই তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ব্যাডমিন্টনের র‌্যাকেট থেকে শুরু করে প্রয়োজনীয় অনুশীলন সরঞ্জামের ব্যবস্থা করে দিয়েছেন তারা। তাদের এই সহযোগিতায় খেলোয়াড়ি লক্ষ্য থেকে বিচ্যুত হননি রাজিন।