ছন্দে ফেরা ভিনিসিয়াস এখন রিয়ালে জায়গা পুনরুদ্ধার করতে চান

নতুন দিন
নতুন দিন ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৯:১৫ পিএম
০Shares
অ+ অ-
ছন্দে ফেরা ভিনিসিয়াস এখন রিয়ালে জায়গা পুনরুদ্ধার করতে চান

গত গ্রীষ্মে রিয়াল মাদ্রিদ ছাড়ার গুঞ্জনে জড়িয়ে পড়েছিলেন ভিনিসিয়াস। শেষ পর্যন্ত ২০৩২ সাল পর্যন্ত নতুন চুক্তি করেন তিনি। তবে ওই সময় নিজের পারফরম্যান্সের মান ধরে রাখতে পারেননি বলে স্বীকার করেছেন এই ব্রাজিলিয়ান।

বিশ্বকাপের শেষ ষোলো থেকে আর্লিং হালান্ডের নরওয়ের কাছে অপ্রত্যাশিতভাবে বিদায় নেয় ব্রাজিল। সেই পরাজয়ের প্রভাবও পড়েছিল তাঁর ওপর।

চলতি সপ্তাহে সাংবাদিকদের ভিনিসিয়াস জানান, “বিশ্বকাপের পর নিজের যতটা ভালো প্রস্তুতি নেওয়া উচিত ছিল, ততটা নিতে পেরেছি বলে মনে হয় না। কারণ, ওই টুর্নামেন্টের প্রভাব সব ব্রাজিলিয়ানের জন্যই অনেক বড়। এত দ্রুত বিদায় নেওয়া আমাদের প্রত্যাশিত ছিল না।”

তিনি আরও জানান, “ছুটির সময়টা উপভোগ করেছি, বিশ্রাম নিয়েছি, মানসিকভাবে স্বস্তিতে থেকেছি এবং পরিবারের সঙ্গে বেশি সময় কাটিয়েছি। সাম্প্রতিক বছরগুলোর তুলনায় অনুশীলনও কম করেছি।”

ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা তাঁকে ‘চাপে’ ফেলেছিল বলে জানান ভিনিসিয়াস। একই সঙ্গে দীর্ঘদিন ধরে ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে নিজের সেরাটা ধরে রাখার কঠিন দিকটিও তুলে ধরেন তিনি।

“আমার মনে হয়, এত বছর ধরে একই পর্যায়ে থেকে একই রকম পরিসংখ্যান কেবল ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসিই ধরে রাখতে পেরেছেন।”

“আমি মানুষ, প্রায়ই ভুল করি। তবে সব সময় নিজেকে উন্নত করার চেষ্টা করি।”

চলতি মৌসুমে ভিনিসিয়াসের আরেকটি গোল এসেছে আগের আন্তর্জাতিক বিরতিতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচে।

রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড় প্রেদ্রাগ মিয়াতোভিচ স্প্যানিশ রেডিও স্টেশন কাদেনা সেরকে জানিয়েছেন, ক্লাবের চেয়ে ব্রাজিলের হয়ে খেলতেই ভিনিসিয়াসকে বেশি খুশি মনে হচ্ছে।

মিয়াতোভিচ জানান, “আমার মনে হয়, গত গ্রীষ্মটা ভিনিসিয়াসের জন্য বেশ কঠিন ছিল। কারণ, সে থাকবে কি না, চুক্তি নবায়ন করবে কি না-এ নিয়ে তার মনে সংশয় ছিল।”

ঢাকা, ২০ নভেম্বর ২০২৬ : ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রের সহায়তা ছাড়াই লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান তিনে নামিয়ে এনেছে রিয়াল মাদ্রিদ। তবে দলে নিজের জায়গা ফিরে পেতে এবার লড়াই করতে হবে ভিনিসিয়াসকে।

“এই পজিশনে ডিওমান্দে ভালো খেলছে। এখন মরিনিওকেই সিদ্ধান্ত নিতে হবে। তবে একটা বিষয় পরিষ্কার, ভিনি খুশি থাকলে ভালো খেলে। আর এখানে খেলার চেয়ে জাতীয় দলের হয়ে খেলতে তাকে অনেক বেশি খুশি দেখছি।”

আগের মৌসুমগুলোতে দ্বিতীয়ার্ধে নিজের সেরা ছন্দে ফিরেছেন এই ব্রাজিলিয়ান।

ভিনিসিয়াস জানান, “গত মৌসুমে ডিসেম্বর পর্যন্ত আমার গোল ছিল মাত্র পাঁচটি। এরপর মৌসুম শেষ করেছি ২০টির বেশি গোল নিয়ে।”

গত পাঁচ মৌসুমের প্রতিটিতেই রিয়ালের হয়ে অন্তত ২২টি গোল করেছেন তিনি।

মাঝেমধ্যে দলের নিজস্ব সমর্থকদের সমালোচনা ও দুয়োধ্বনির মুখেও পড়েছেন ভিনিসিয়াস। তবে মরিনিও তাঁর প্রতি ধৈর্য দেখিয়েছেন। একই সঙ্গে এই ফরোয়ার্ডের কাছ থেকে তাঁর সবচেয়ে ভয়ংকর রূপ ফিরে পাওয়ার প্রত্যাশাও জানিয়েছেন।

সেপ্টেম্বরে পর্তুগিজ এই অভিজ্ঞ কোচ জানান, “সেরা ছন্দে থাকা ভিনি ম্যাচের ভাগ্য গড়ে দেয়- যেভাবে একসময় বেনফিকার কোচ থাকাকালে সে আমার বিপক্ষে ম্যাচের ভাগ্য নির্ধারণ করেছিল।”

শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে সেল্টা ভিগোর মুখোমুখি হবে লস ব্লাঙ্কোসরা। এ ম্যাচ জিতলে সাময়িকভাবে বার্সেলোনার সমান পয়েন্টে পৌঁছে যাবে তারা। চুল টানার ঘটনায় ঘরোয়া ফুটবলে চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে এ ম্যাচে খেলার অপেক্ষায় রয়েছেন ভিনিসিয়াস।

ভিনিসিয়াসের অনুপস্থিতিতে হোসে মরিনিওর দল ক্যাম্প ন্যুতে এল ক্লাসিকোয় বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনাকে হারিয়েছে। পাশাপাশি সেভিয়া, রেসিং সান্তানদার ও ভ্যালেন্সিয়ার বিপক্ষেও জয় পেয়েছে তারা।

এই সময়ে চ্যাম্পিয়ন্স লিগে এইকে এথেন্স ও আরবি লিপজিগের বিপক্ষে জয়ের ম্যাচ দুটিতে একাদশে ছিলেন ভিনিসিয়াস। তবে গত কয়েক বছরে রিয়ালের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠার পেছনে যে দুর্দান্ত ফর্ম ছিল, তা খুঁজে পাননি তিনি।

২০১৮ সালে ফ্ল্যামেঙ্গো থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া ভিনিসিয়াস বিশ্ব ফুটবলের অন্যতম বিপজ্জনক আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে পরিচিতি গড়ে তোলেন। ২০২২ ও ২০২৪ সালে দলকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

তবে চলতি মৌসুমে নিজের ছন্দ ফিরে পেতে বেশ ভুগছেন এই ফরোয়ার্ড। রিয়ালের হয়ে তাঁর একমাত্র গোলটি এসেছে আগস্টে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে।

এদিকে, রিয়ালের রেকর্ড দামে দলে আসা ইয়ান ডিওমান্দে নতুন ক্লাবের সঙ্গে দ্রুত মানিয়ে নিয়েছেন। সর্বশেষ আট ম্যাচে চার গোল করে বাঁ প্রান্তে নিজের জায়গার দাবি জোরালো করেছেন তিনি।

আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে স্বস্তি পেয়েছেন ভিনিসিয়াস।

জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে পাঁচ গোল করে যেন নিজেকে ফিরে পেয়েছেন এই ফরোয়ার্ড। ক্লাব ফুটবলেও এই পারফরম্যান্স ধরে রেখে ছন্দ ফেরানোর আশা তাঁর।