ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার দুই পেসার

নতুন দিন
নতুন দিন ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৮:১১ পিএম
০Shares
অ+ অ-
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার দুই পেসার

তাঁর গতি ও নিয়ন্ত্রিত বোলিং দেখে টেস্ট দলে ডাক পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল।

আরেক দিকে, গত মাসে শেফিল্ড শিল্ডে দারুণ পারফরম্যান্স করেন বার্টলেট। দুই ম্যাচে ১৬ উইকেট নেওয়ার পর আবার অস্ট্রেলিয়ার সাদা বলের দলে ফিরেছেন তিনি।

সর্বশেষ এই চোটের ধাক্কায় বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে না পাওয়ায় অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল আরও দুর্বল হয়ে পড়েছে। দলে নেই ট্রাভিস হেড, ম্যাথিউ রেনশ, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস ও কুপার কনোলিও।

ব্যস্ত সূচী থেকে বিশ্রাম দেয়া হয়েছে হেড ও রেনশ’কে। কনকাশন প্রটোকলে থাকায় খেলতে পারছেন না গ্রিন। আরেক দিকে, শেফিল্ড শিল্ডে তাসমানিয়ার বিপক্ষে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে খেলবেন ইংলিস ও কনোলি।

বেশ কয়েকজন খেলোয়াড়ের অনুপস্থিতিতে এমসিজিতে আন্তর্জাতিক অভিষেক হতে যাচ্ছে উইকেটকিপার-ব্যাটার স্যাম হার্পারের। এ ছাড়া জোয়েল ডেভিস, নিখিল চৌধুরী ও লাচলান শ-রও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের সম্ভাবনা রয়েছে।

অস্ট্রেলিয়ার পরিবর্তিত দল : মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, মাহলি বিয়ার্ডম্যান, নিখিল চৌধুরী, টিম ডেভিড, জোয়েল ডেভিস, বেন ডোয়ারশুইস, জ্যাক এডওয়ার্ডস, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, স্যাম হার্পার, স্পেন্সার জনসন, রাইলি মেরেডিথ, মিচ ওয়েন, লাচলান শ, হেনরি থর্নটন ও অ্যাডাম জাম্পা।

ঢাকা, ২০ নভেম্বর ২০২৬ : চোটের কারণে অস্ট্রেলিয়ার পেস আক্রমণের শঙ্কা আরও বেড়েছে। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন মাহলি বিয়ার্ডম্যান ও জেভিয়ার বার্টলেট।

বিয়ার্ডম্যানের বাঁ উরুর সামনের পেশিতে (কোয়াড্রিসেপস) টান লেগেছে। আরেক দিকে, বাঁ হাঁটুর চোটে পড়েছেন বার্টলেট। রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হতে যাওয়া সিরিজের কোনো ম্যাচেই খেলতে পারবেন না তাঁরা। ফলে পেস বোলিংয়ের শক্তি আরও কমে গেল অস্ট্রেলিয়ার।

এই দুজনের আগে পিঠের পেশীর চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন নাথান এলিস। এদিকে, নিয়মিত পেসার প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডও দলে নেই। আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য তাঁদের বিশ্রাম দেওয়া হয়েছে।

সর্বশেষ চোটের ধাক্কার পর অস্ট্রেলিয়া দলে ফিরেছেন বিলি স্ট্যানলেক। চলতি সপ্তাহে ওয়ানডে কাপে চোট কাটিয়ে মাঠে ফিরেছেন তিনি। ইতোপূর্বে মূল দলে যুক্ত করা হয়েছিল বেন ডোয়ারশুইস, রাইলি মেরেডিথ ও আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকা পেসার হেনরি থর্নটনকে।

অস্ট্রেলিয়া দলের এক মুখপাত্র জানিয়েছেন, বিগ ব্যাশ লিগের আসন্ন মৌসুমে পার্থ স্কর্চার্সের হয়ে খেলতে পারবেন বিয়ার্ডম্যান। তবে বার্টলেটের চোটের অবস্থা আরও পরীক্ষা করে দেখতে হবে।

বুধবার হোবার্টে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে চোট পান বার্টলেট। বাউন্ডারি থেকে বল কুড়িয়ে ফেরার সময় অস্বস্তিতে পড়তে দেখা যায় ডানহাতি এই পেসারকে। এরপর মাঠ ছাড়েন তিনি।

তবে পরে আবার মাঠে ফিরে আরও তিন ওভার বোলিং করেন বার্টলেট। এ সময় ইংল্যান্ডের পেসার গাস অ্যাটকিনসনের উইকেটও নেন তিনি।

সাম্প্রতিক এই চোট দুই বোলারের আগামী কয়েক মাসে অস্ট্রেলিয়ার টেস্ট পরিকল্পনায় জায়গা পাওয়ার সম্ভাবনাকেও প্রভাবিত করতে পারে। কারণ, তিন মাসে ১০টি টেস্ট খেলার কঠিন সূচি অপেক্ষা করছে দলের সামনে।

এখনো প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক না হওয়া বিয়ার্ডম্যান ক্যারিয়ারের শুরু থেকেই চোটের সমস্যায় ভুগছেন। তবে গত সপ্তাহে আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ সূচনা করেন তিনি। ওয়ানডেতে অভিষেক হওয়া কোনো অস্ট্রেলীয় বোলারের সেরা বোলিংয়ের রেকর্ড গড়েন ২৪ রানে ৬ উইকেট নিয়ে।