শিশু-কিশোরদের শুভেচ্ছায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নতুন দিন
প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬:০৫ পিএম
প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬:০৫ পিএম
জন্মদিনে শিশু-কিশোরদের শুভেচ্ছা গ্রহণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে একদল শিশু-কিশোর। শুক্রবার বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় শেষে প্রধানমন্ত্রী এই শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটান।
এ সময় প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কার কোন খেলা পছন্দ, সে সম্পর্কে জানতে চান। শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক আলাপচারিতার একপর্যায়ে তিনি তাদের হাতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী উপহার হিসেবে তুলে দেন।
এ সময় শিশু-কিশোররা প্রধানমন্ত্রীকে তার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানায়। প্রধানমন্ত্রীর সঙ্গে শিশু-কিশোরদের এই আনন্দঘন মুহূর্তটি সেখানে উপস্থিত সবার নজর কাড়ে।

.gif)









