জাতীয় বিচ ভলিবল প্রতিযোগিতা শুরু

নতুন দিন
নতুন দিন ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৮:৩২ পিএম
০Shares
অ+ অ-
জাতীয় বিচ ভলিবল প্রতিযোগিতা শুরু

পর্যটনকেন্দ্র কক্সবাজারের ডলফিন বিচে আজ শুক্রবার শুরু হয়েছে জাতীয় বিচ ভলিবল প্রতিযোগিতা।

বাংলাদেশ ভলিবল ফেডারেশন (বিভিএফ) ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করেছে। বিকেলে অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নির্বাহী পরিচালক ব্যারিস্টার মুত্তাসিম বিল্লাহ ফারুকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহসভাপতি নাসিমা চৌধুরী শিরিন।

তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় ১৭টি অ্যাসোসিয়েশন, বাহিনী, ক্লাব, জেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২৪টি পুরুষ এবং ১২টি নারী দল অংশগ্রহণ করছে।

অংশগ্রহণকারী দলগুলো হলো- বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা দল, বিভাগীয় সরকারি শিক্ষা কলেজ, চট্টগ্রাম, নীলসাগর স্পোর্টিং ক্লাব, বাংলাদেশ পুলিশ, এলিট স্পোর্টিং ক্লাব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বর্ডার গার্ড বাংলাদেশ, কক্সবাজার জেলা, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, ঢাকা স্পোর্টিং ক্লাব, মাল্টিফ্যাবস স্পোর্টিং ক্লাব, তিতাস ক্লাব ও বাংলাদেশ কারা বিভাগ।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, শাহজালাল ইসলামী ব্যাংক, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও নীলসাগর গ্রুপ প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক।