গাজীপুর টঙ্গীতে গাজীপুর টঙ্গী সহ যুবক
গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার পুলিশ বিশেষ অভিযানে পেট্রোল বোমাসহ দুই যুবককে আটক করেছে। শুক্রবার (১৫ নভেম্বর) রাত ৩টার দিকে উত্তরা-গাজীপুর মহাসড়কের টঙ্গী ব্রিজ এলাকায় টহলরত পুলিশ তাদের সন্দেহজনক চলাফেরা দেখে থামানোর চেষ্টা করলে তারা পালাতে উদ্যত হয়। পরে ধাওয়া করে দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।
আটক দুজন হলেন- মোহাম্মদ রাহিম (২৫), মাতা সায়েদা বুবলি; ঠিকানা কাশিমপুর, গাজীপুর এবং সিয়াম মিয়া (২২), মাতা শিরিন আক্তার; ঠিকানা রানীনগর, নওগাঁ। পুলিশ জানায়, তারা পেট্রোল বোমা নিয়ে নাশকতার পরিকল্পনায় ছিল বলে ধারণা করা হচ্ছে। টঙ্গী পশ্চিম থানায় দায়েরকৃত নাশকতা ও বিস্ফোরক আইনের মামলার ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। উদ্ধার
করা পেট্রোল বোমাটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা নাশকতা ঘটানোর উদ্দেশ্যে এলাকায় অবস্থান করছিল বলে তথ্য দিয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আদালতে সোপর্দ করা হ

