বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অসহায়দের মাঝে খাবার বিতরণ
আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫ / (মোঃ সাইদুল ইসলাম সম্পাদক দৈনিক নতুন দিন) www.dailynatundi.bd.com www. dailynatundin.bd@gmail.com ভাগাভাগি করুন
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করেছে ছাত্রদল।
শনিবার দিবাগত রাতে এ কার্যক্রমে পথচারী, শ্রমজীবী, রিকশাচালকসহ সুবিধাবঞ্চিত মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয়।
খাবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিঙ্কু, তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রুবেল পারভেজসহ সাগর, সৌরভ, সোহেল রানা, রানা মুন্সী, আহমেদ মুসা, অভি, রাকিব, তোফাজ্জল বারী শামীম প্রমুখ নেতৃবৃন্দ।
মাহমুদ ইসলাম কাজল বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, দেশনেত্রী ও আপোষহীন গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ। তার দ্রুত সুস্থতা কামনায় আমরা খেটে খাওয়া গরিব-অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছি। তাদের কাছে দোয়া চেয়েছি, যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসতে পারেন।

মোঃ সাইদুল ইসলাম সম্পাদক দৈনিক নতুন দিন
প্রকাশের সময়: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ । ৬:৫৫ অপরাহ্ণ