দল থেকে সুখবর পেলেন বিএনপির ২০ নেতা

মোঃ সাইদুল ইসলাম সম্পাদক (দৈনিক নতুন দিন)
প্রকাশের সময়: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ । ৬:৫৬ অপরাহ্ণ

[২৪/১১, ২:৩৫ PM] দৈনিক নতুন দিন,: দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের কারণে দেশের বিভিন্ন ইউনিটের বহিষ্কার হওয়া ২০ নেতাকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।

 

 

রোববার (২৩ নভেম্বর) রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

[২৪/১১, ২:৩৫ PM] দৈনিক নতুন দিন,: এতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী খুলনা জেলার কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল ও পাইগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম ইনামুল হকের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

 

 

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুধু খুলনাই নয়, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, পাবনা, ফরিদপুর, টাঙ্গাইল, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, কুমিল্লা ও চাঁপাইনবাবগঞ্জের আরও ১৮ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

Facebook Notice for EU! You need to login to view and post FB Comments!

প্রিন্ট করুন