উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তারেক কিছুক্ষণ চুপ থাকলেন...
কয়েক সেকেন্ড পর তাঁর ওপর হওয়া নির্যাতনের কথা বলতে রাজি হলেন। আপনি যা জানিয়েছিলেন, সংক্ষেপে তা হলো—
‘আমাকে সে সময় ঢাকা সেন্ট্রাল জেল থেকে নেয়া হয়েছিল ক্যান্টনমেন্টের একটি স্থানে।’
‘আপনি কি স্থানটি চিনতে পেরেছিলেন?’ প্রশ্ন করি আমি।
তখন আপনি একটু হাসলেন। তারপর বললেন, ‘এই জায়গাতেই আমার শৈশব কেটেছে। চোখ বাঁধা থাকলেও বুঝতে পেরেছিলাম, আমাকে ক্যান্টনমেন্টের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। এখানকার লেফট-রাইট ও আপ-ডাউন— প্রতিটি বাঁক আমার চেনা।’
তাঁর বলার এক পর্যায়ে আমি জিজ্ঞেস করেছিলাম, ‘আপনাকে এত নির্যাতন করল, আপনি কি খুব ব্যথা পেয়েছিলেন?’
তিনি বললেন, ‘আমি পরদিন বুঝতে পেরেছি যে, আমি আসলে কতটা আহত হয়েছি! বড় আঘাত পেলে আপনি সেই মুহূর্তে বুঝতে পারবেন না, কিন্তু পরে সেটার ব্যথা টের পাবেন। সেভাবে পরে বুঝেছি।’
এরপর ২০১২ সালে তারেক রহমানের সঙ্গে আমার আরেকবার দেখা হয়। তখন তিনি দক্ষিণ লন্ডনের উপকণ্ঠে থাকতেন।
সে সময় তাঁর বাড়ির পাশে একটি হোটেলের রিসেপশন রুমে মঞ্চের মতো একটি স্থানে আমি বসেছিলাম। তারেক সেই রুমে ঢুকে দুই হাত প্রসারিত করে লাফ দিয়ে মঞ্চে উঠলেন! তিনি বোঝাতে চাইলেন, এবার আর ক্রাচ নয়; তিনি পুরোপুরি সুস্থ। বললেন, ‘দেখেন শফি ভাই, এখন আমার হাতে কোনো ক্রাচ নেই।’
এরপর যেদিন লন্ডনে তাঁর নতুন ভাড়া বাড়িতে গিয়েছিলাম, সেদিন তাঁর স্ত্রী জুবাইদাও তাঁর রুমে ছিলেন।
হ্যাপি বার্থডে টু ইউ, তারেক রহমান। আপনার ডাক নাম পিনু। কেউ কেউ জানান পিনো। কোনটি ঠিক, আমি জানি না। আমার অনুরোধ, আপনার ডাক নামটি যেন সঠিকভাবে উইকিপিডিয়ায় থাকে, সেই ব্যবস্থা করবেন।
আপনাকে আমি ‘তারেক’ বলে ডাকব। কারণ, গত শতাব্দীর শেষ ভাগ থেকে চলতি শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত যখন আপনার সঙ্গে কথা হতো, তখন আমি আপনাকে ‘তারেক’ বলেই ডাকতাম। আপনার জন্ম হয়েছিল ১৯৬৫ সালের ২০ নভেম্বর, বুধবার। আপনার সম্পর্কে কিছু বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তাই আজ শুধু দুটি বিষয় নিয়ে লিখব।
এখানে আমি নিজের সম্পর্কে কিছু বলতে চাই। আমি ১৯৫৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিং ও কারেন্সি বিষয়ে এমএ পাস করে ১৯৫৭ সালে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি পড়তে লন্ডনে চলে যাই।
কারণ, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় আমার বাবা সাইদুর রহমানের ওপর হওয়া সরকারি ভোগান্তি ও হয়রানি দেখে বুঝেছিলাম, আগে আর্থিকভাবে স্বাধীন হতে হবে। এ কারণে এমএ পাস করা সত্ত্বেও পাঁচ বছরের সিএ কোর্স করেছিলাম, যেন দেশে-বিদেশে ভালো কাজ করতে পারি।
আমি ছোট বেলা থেকেই গানের ভক্ত ছিলাম। বিশেষত সলিল চৌধুরী, হেমন্ত মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফি, গীতা দত্ত ও মান্না দে-র। আমার ইচ্ছা ছিল গিটার বাজানো এবং সেটা ভালোভাবে শেখা। সাংবাদিকতার প্রথম আয় দিয়ে আমি গিটার কিনেছিলাম। গিটারের ছয়টি তার, তবে ঢাকায় তখন গিটার বাজানোর সময় মাত্র দুটি তার ব্যবহার করা হতো!
যখন আমি রেডিওতে হাওয়াইয়ান গান শুনতাম, তখন ধ্বনি অন্য রকম লাগত। এই কৌতূহল আমাকে লন্ডনে নিয়ে গিয়েছিল! সেই জন্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি পাস করেও আমি দেশে ফিরে আসিনি। এরপর হাওয়াইয়ান স্টাইলে গিটার শেখার চেষ্টা করি। অর্থাৎ, আমি লন্ডনে থেকে গিয়েছিলাম হাওয়াইয়ান গিটার বাজানোর মোহে।
১৯৬৩ সালে লন্ডন থেকে ঢাকায় ফিরলাম। তখন কোনটিকে মূল পেশা হিসেবে বেছে নেব, সেটাই ছিল বড় প্রশ্ন। গান? অ্যাকাউন্টিং? লেখা?
আমি বুঝেছিলাম, আমাকে গান ছেড়ে লেখার দিকে মন দিতে হবে। লেখকসত্তাকে প্রধান করতে হবে। তাই ৩০ বছরের বেশি সময় গিটার বাজানো সত্ত্বেও লেখালেখির মতো অনিশ্চিত জীবন বেছে নিলাম।
আমি তথন ইস্ট পাকিস্তানের একমাত্র ফাইভ স্টার হোটেল ইন্টারকন্টিনেন্টালের জেনারেল ম্যানেজারও হয়েছিলাম। তখন সংগীতচর্চা ছেড়ে দিলাম। শুধু হোটেল ম্যানেজমেন্ট ও লেখালেখিতে মন দিলাম।
আমি সেদিন তারেকের বাড়িতে গিয়ে দেখলাম, একটি কীবোর্ড এবং কিছু স্টাফ নোটেশন। দেখেই বুঝতে পারলাম, এখানে কেউ পাশ্চাত্য গান শেখার চেষ্টা চালাচ্ছে।
তখন আমি জুবাইদাকে জিজ্ঞেস করলাম, ‘তুমি কি গান গাও কিংবা পিয়ানো বাজাতে পারো?’
জুবাইদা হাসলেন এবং বললেন, ‘আমি না।’
‘তাহলে কে বাজায়?’ প্রশ্ন করলাম।
জুবাইদা লাজুক মুখে বললেন, ‘পিনো বাজায়।’
আমি আকাশ থেকে পড়লাম! কিছুক্ষণ চুপ থাকলাম।
ম্যাডাম খালেদা জিয়া ও আপনার সঙ্গে আলোচনার প্রেক্ষিতে ২০০৬ সালে আমি সাপ্তাহিক যায়যায়দিনকে দৈনিক যায়যায়দিনে রূপান্তরিত করি। আপনি ২০০৭ সালের মার্চে তেজগায়ের লাভ রোডে যায়যায়দিন ভবনে এসেছিলেন। ম্যাডাম খালেদা জিয়া জানিয়েছিলেন, এটি যেন এশিয়ার মধ্যে একটি দর্শনীয় ভবন হয়।
ইতোপূর্বে ২০০২ সালে ম্যাডাম খালেদা জিয়া চেয়েছিলেন, আমি যেন একুশে পদক গ্রহণ করি। তখন আমি এ প্রস্তাব গ্রহণ করিনি। কারণ, তখন আমি রাজনৈতিক সরকারের দেয়া কোনো পদক চাইনি।
জুবাইদা আমাকে আরও জানালেন, ‘পিনোর ছোটবেলায় পিয়ানো বাজানোর শখ ছিল। গান গাইতে ভালোবাসত। ছোটবেলায় সে শিশু একাডেমির শিশু পত্রিকায়তেও লিখতো। আমি ওর গত জন্মদিনে পিয়ানোটি উপহার দিয়েছি।’
আমার ধারণা, দেশে ফিরে তারেকের সংগীতচর্চা বন্ধ হয়ে গেছে। তবু আমি অনুরোধ করব, কর্মক্লান্ত দিনের শেষে শোবার আগে প্রতি রাতে যেন তিনি একটি গান শোনেন। আমি আরও অনুরোধ করব, বিশ্বের সর্বকালের সেরা গান জন লেননের ‘ইমাজিন’ যেন শোনেন।
আর কিছুদিন আগে ইউটিউবে প্রচারিত শঙ্কর মহাদেবনের গাওয়া কাজী নজরুলের ‘দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার’ গানটি শুনেন। কাজী নজরুল ইসলামের মতো আপনাকেও মানুষকে আহ্বান করতে হবে।
সাধারণ মানুষের প্রতি আমার অনুরোধ— তারেক রহমানকে আপনারা বিশ্বাস করুন। তিনি তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে এনে মানুষের ভোটাধিকার নিশ্চিত করবেন। প্লিজ, আপনারা তাঁকে সময় দিন। পাঁচ বছর পর নির্বাচনে আপনারা যা ভালো মনে করেন, সেই সিদ্ধান্ত নেবেন।
আমি যখন গাজীপুরের কাশিমপুর জেলের নির্জন সেলে ছিলাম, তখন আমার একটি স্ট্রোক হয়েছিল। আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তখন আমাকে প্রথমে গাজীপুর হাসপাতালে নেয়া হয়েছিল। স্বাস্থ্যর অবনতি ঘটলে আমাকে পিজি হাসপাতালে নেয়া হয়েছিল। চিকিৎসা শেষে আমাকে ঢাকা সেন্ট্রাল জেলের ৩ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বেডে নেয়া হয়েছিল।
তখন আমি জেল কর্মকর্তাকে প্রশ্ন করেছিলাম, ‘ এই ওয়ার্ডের তো সব বেড ভর্তি। এই ৩ নাম্বার বেড খালি ছিল কেন?’
কর্তব্যরত জেল কর্মকর্তা আমাকে বললেন, ‘ আপনার আগে এই বেডে তারেক রহমান সাহেব ছিলেন। আমরা তারেক রহমানের সম্মানার্থে এই বেডে এর আগে কাউকে দেইনি।’
আমি জেনে খুশি হলাম যে, সে সময় আওয়ামী লীগের অপপ্রচার সত্ত্বেও মানুষ ভয়-ভীতি উপেক্ষা করে তারেককে শ্রদ্ধা করতেন। তারেক রহমান তখনও জনপ্রিয় ছিলেন।
মি. তারেক রহমান, আজ ২০ নভেম্বর আপনার জন্মদিন।
আপনার সুস্বাস্থ্য কামনা করি। আপনার জন্মতিথি পালন করুন।
জন্মদিনে সবাইকে নিয়ে ইউটিউবে শঙ্কর মহাদেবনের গাওয়া ‘দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার’ গানটি শুনুন।
২৪ বছর পরে, ২০২৬ সালে, আমি যখন একুশে পদক পাই, সেটা ছিল ড. মুহাম্মদ ইউনূসের উদ্যোগে। তবে পদকটি গ্রহণ করি নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত দিয়ে। পদক প্রদান অনুষ্ঠানে বলা হয়েছিল, বাংলাদেশে সাংবাদিকতায় নতুন যুগের সূচনা করায় এই পদক দেয়া হলো।
‘এ তুফান ভারি, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার।’
এই কামনা আমাদের সবার।
ভালো থাকুন তারেক রহমান।
লেখক: দৈনিক যায়যায়দিন-এর সম্পাদক।
তারেক, আপনার হয়তো মনে আছে, ২০০৮ সালে ঢাকা সেন্ট্রাল জেল থেকে যখন আপনাকে পিজি হাসপাতালে আনা হয়, তখন অনেক স্যান্ডউইচ নিয়ে আপনাকে দেখতে গিয়েছিলাম। আমি জানতাম, আপনি আমার বাসার স্যান্ডউইচ পছন্দ করেন। তবে আমি অবাক হলাম, আপনি শয্যাশায়ী অবস্থায় একজনকে বললেন, সবগুলো ফ্রিজে রেখে দিতে! আপনি খেলেন না দেখে আমি অবাক হয়েছিলাম!
এর তিন বছর পরে, ২০১০ সালে, যখন লন্ডনে গিয়ে আপনার সঙ্গে দেখা করি, তখন প্রশ্ন করেছিলাম, কেন সেদিন স্যান্ডউইচ খাননি? আপনি হেসে উত্তর দিয়েছিলেন, ‘ফ্রিজে ভাগ ভাগ করে রেখে তিন দিন খেয়েছিলাম!’
সেদিন উত্তর লন্ডনের একটি দোতলা বাড়িতে আপনি দরজা খুলে আমাকে গ্রহণ করলেন, তখন আপনার হাতে একটি ক্রাচ ছিল। আপনি বললেন, ‘আমার দুটি ক্রাচ ছিল। এখন আমি এক ক্রাচেই চলতে পারি। আমি সেরে উঠছি। ওয়েলিংটন হাসপাতালের (লর্ডস ক্রিকেট মাঠের পাশে) চিকিৎসা আমাকে সুস্থ করে তুলছে।’
‘তাহলে বাকি ক্রাচটি কোথায়?’ প্রশ্ন করলাম আমি।
‘ওই দেখেন, ঘরের কোণে।’ আঙুল দিয়ে দেখিয়ে বললেন তারেক রহমান।
এরপর আমি জিজ্ঞেস করলাম, কিভাবে আপনার ওপর এত শারীরিক অত্যাচার হয়েছে, সেটা আমি জানতে চাই। তিনি বলতে চাননি। আমি বললাম, ‘আপনাকে বলতেই হবে। দেশের পলিটিশিয়ানদের যদি এভাবে নির্যাতন করা হয়, তাহলে সেটা জনগণকে জানাতে হবে। ভবিষ্যতে যেন এ রকম না হয়, সে জন্যই বলতে হবে। প্লিজ, আপনি বলুন।’