উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রিয়াল মাদ্রিদের সাথে চার বছরের নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন ফরাশি মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনি। লা লিগা ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
ক্লাবের এক বিবৃতিতে জানানো হয়েছে ফ্রান্সের হয়ে ৫০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই মিডফিল্ডার ২০৩২ সালের জুন পর্যন্ত রিয়ালে থাকবেন।
উরুর ইনজুরির কারনে চলতি মৌসুমের শুরুটা ভাল হয়নি টিচুয়ানেমির। গ্রীষ্মে অনুষ্ঠিত বিশ্বকাপে ফ্রান্সের হয়ে খেলতে গিয়ে তিনি চোটে পড়েন। ২৬ বছর বয়সী এই মিডফিল্ডারের সাথে রিয়ালের আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৮ সালের জুন পর্যন্ত। নতুন কোচ হোসে মরিনিওর অধীনে তিনি ফের নিজেকে অপরিহার্য্য প্রমান করেছেন।
বোর্দোর যুব দল থেকে আসা মোনাকোর সাবেক এই খেলোয়াড় এখন রিয়ালে পঞ্চম মৌসুম কাটাচ্ছেন। এই ক্লাবের হয়ে তিনি আটটি শিরোপা জয় করেছেন, যার মধ্যে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা শিরোপা।