খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন, যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ আসছেন: জাহিদ হোসেন

দৈনিক নতুন দিন
প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫৪ অপরাহ্ণ
খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন, যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ আসছেন: জাহিদ হোসেন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় আজ মঙ্গলবার যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ আসবেন।

আজ দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ফটকের সামনে এক ব্রিফিংয়ে এ কথা বলেন জাহিদ হোসেন।

এই হাসপাতালে ১০ দিন ধরে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জাহিদ হোসেন বলেন, চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া; অথবা বলা যায়, তিনি চিকিৎসা মেনটেইন করতে পারছেন।