নির্বাচন-গণভোটের সম্ভাব্য তারিখ জানালেন ইসি আনোয়ারুল
দৈনিক নতুন দিন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।
মঙ্গলবার (২ ডিসেম্বর) এ বিষয়ে ইঙ্গিত দিয়ে ভোটের একটি সম্ভাব্য তারিখও উল্লেখ করেছেন ইসি আনোয়ারুল।

