গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা পুলিশের জালে আটকা
দৈনিক নতুন দিন
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা পুলিশের জালে আটকা পড়ল দুর্ধর্ষ ছিনতাইকারী চক্র। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ (রামদা, চাপাতি) ৭ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

