গফরগাঁও উপজেলা সালটিয়া ইউনিয়নে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কর্মী সমাবেশ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
গফরগাঁও উপজেলা সালটিয়া ইউনিয়নে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কর্মী সমাবেশ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
মোহাম্মদ সালাহ উদ্দিন উজ্জ্বল গফরগাঁও প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ৪ নং সালটিয়া ইউনিয়নে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে কর্মী সমাবেশ এবং দেশনেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল গফরগাঁও উপজেলার সংগ্রামী আহবায়ক জনাব বেলাল আহমেদ সরকার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
🔹 শহীদ আনোয়ারুল ইসলাম উজ্জ্বল, সংগ্রামী আহবায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা মৎস্যজীবী দল।
তিনি তার বক্তব্যে বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা হচ্ছে জনগণের মুক্তি, ন্যায় ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। এ দফাগুলো ঘরে ঘরে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব।”
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহ আব্দুল্লাহ আল মামুন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান। তিনি বক্তেব্যে বলেন দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে গফরগাঁওয়ে ধানের শীষের মনোনয়ন এবি সিদ্দিকুর রহমান সাহেবের হাতে দেখতে চান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
🔹 মো: দুলাল সরকার, সিনিয়র যুগ্ম-আহবায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা মৎস্যজীবী দল
🔹 জনাব এম আর খাইরুল, সিনিয়র যুগ্ম-আহবায়ক, গফরগাঁও উপজেলা বিএনপি
🔹 জনাব ফখরুল হাসান, যুগ্ম-আহবায়ক, গফরগাঁও উপজেলা বিএনপি
🔹 জনাব শহিদুর রহমান, সাবেক চেয়ারম্যান, ৪ নং সালটিয়া ইউনিয়ন
🔹 জনাব মো: আল আমিন, যুগ্ম-আহবায়ক, গফরগাঁও পৌর বিএনপি
🔹 জনাব জাহিদ হাসান স্বপন, যুগ্ম-আহবায়ক, গফরগাঁও উপজেলা বিএনপি
জনাব মো: আব্দুর রউফ সাবেক সাংগঠনিক সম্পাদক, গফরগাঁও পৌর বিএনপি
🔹 সাইফুল ইসলাম রিপন, সভাপতি, জাতীয়তাবাদী যুবদল, গফরগাঁও পৌরসভা
🔹 জনাব আজিম উদ্দিন আজিম, যুগ্ম-আহবায়ক, গফরগাঁও উপজেলা বিএনপি
🔹 শফিকুল ইসলাম শফিক, যুগ্ম-আহবায়ক, উপজেলা শ্রমিক দল
🔹 মনিরুজ্জামান রুবেল, যুগ্ম-আহবায়ক, গফরগাঁও উপজেলা মৎস্যজীবী দল
এছাড়াও উপস্থিত ছিলেন— মাহমুদুল হাসান লেয়াকত, মো: বাবুল, কামাল উদ্দিন, কামরুল ইসলাম, সেলিম বেপারি, ফুল মিয়া, মাহবুবুল আলম, মুঞ্জুরুল হকসহ মৎস্যজীবী দলের অন্যান্য যুগ্ম-আহবায়কবৃন্দ।
বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন—
🔹 তৌহিদ মাহমুদ সেলিম, সিনিয়র যুগ্ম-আহবায়ক, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, গফরগাঁও উপজেলা
🔹 মোস্তাফিজুর রহমান মহসিন, যুগ্ম-আহবায়ক, গফরগাঁও উপজেলা মৎস্যজীবী দল
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ৩১ দফার বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতে আরও জোরদার হবে।

